রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আখতারুজ্জামানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আখতারুজ্জামান আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আত্মগোপনে থাকা অবস্থায়ও তিনি গোপনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।



