tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালতযুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুল হক চৌধুরীর কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুল হক চৌধুরীর কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকির ঘটনায় আলোচিত চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রেজাউল করিম জানান, তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, মামলার পর থেকেই মুজিবুল হক চৌধুরী পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাসে থাকলেও দেশে অর্থ পাঠানোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে দুদক তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০২৫ সালের ৩ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন এবং সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ নভেম্বর এক জনসভায় তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে দেওয়া মুজিবুল হকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির প্রতিবাদে আয়োজিত ওই সভায় দেওয়া বক্তব্যকে ‘সহিংস’ হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।