tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশযশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীকে মাথায় ৭ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রানা প্রতাপ বৈরাগী (৪৫) পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে বরফকলসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রানা প্রতাপ কপালিয়া বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে প্রতিষ্ঠান থেকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে পরপর ৭ রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।