প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে যমুনা ছেড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছায়। বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি সেখান থেকে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
এ সময় তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখানে অল্প সময় অবস্থানের পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপি চেয়ারম্যান হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম বৈঠক।
এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল।



