tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদসারাদেশমেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর 

মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর 

সম্প্রতি তার মেয়ে ১৪ বছরে পা দিলেন, আর সেই বিশেষ দিনে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শাবনূর। তাতে দেখা গেছে তাকে জাপানের ঐতিহ্যবাহী কিমোনো পোশাকে। মেয়ের জন্মদিনে এই ব্যতিক্রমী সাজে শাবনূর যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে মেয়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। ‘আমার আদরের রাজকন্যা’কে শুভ জন্মদিন জানিয়ে শাবনূর লিখেছেন, “শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা। তোমার জন্য আমার একটাই কামনা, যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।” আবেগঘন বার্তাটি ভালোবাসার ইমোজি দিয়ে শেষ করেছেন তিনি।

নেটিজেনরাও এই পোস্টে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেননি। একজন লিখেছেন, “শুভ জন্মদিন। আল্লাহ তাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন।” অন্য একজন মন্তব্য করেছেন, “আপনার মেয়ে অনেক বড় হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর।”