tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদসারাদেশমেক্সিকোতে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, পুলিশসহ ১২০ জন আহত

মেক্সিকোতে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, পুলিশসহ ১২০ জন আহত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে শনিবার প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হাজার হাজার মানুষ মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে বিক্ষোভে অংশ নিয়েছিল। সামাজিক মাধ্যমে জেন-জির প্রতিনিধিরা বিক্ষোভ আয়োজন করলেও, বার্তা সংস্থা এএফপি বয়সের দিক থেকে বৈচিত্র্যময় বিক্ষোভকারীদের উপস্থিতি লক্ষ্য করেছে।

২০২৪ সালের অক্টোবর মাসে ক্ষমতা গ্রহণ করা শেইনবাউম তার প্রথম বছরে প্রায় ৭০ শতাংশের বেশি জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। তবে কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের পর তার নিরাপত্তা নীতি সমালোচনার মুখে পড়েছে।

মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের বলেন, “সমাবেশটি কয়েক ঘণ্টা শান্তিপূর্ণভাবে চলছিল, যতক্ষণ না কিছু ব্যক্তি সহিংসতা শুরু করে।”