ভারতের তামিলনাড়ুর থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। নিহতদের মধ্যে রয়েছে নয়জন শিশু। এই দুঃখজনক ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এমন ভয়াবহ পদদলন ঘটল?
প্রতিবেদন থেকে জানা যায়, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এই জনসমাবেশের আয়োজন করেছিল। সমাবেশটি স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা সাড়ে ৭টায়। এর মধ্যে কয়েক হাজার মানুষ প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ছিলেন। দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত ভিড়ের মধ্যে খাবার ও পানির যথাযথ ব্যবস্থা ছিল না, যা পরিস্থিতিকে আরও করুণ করে তোলে।



