tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিমির্জা ফখরুল: নির্বাচন ঘিরে একটি দল উসকানিমূলক বক্তব্য দিচ্ছে

মির্জা ফখরুল: নির্বাচন ঘিরে একটি দল উসকানিমূলক বক্তব্য দিচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে ঘিরে একটি দল উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলে প্রচারণায় নেমেছেন। অথচ একটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, এখন অনেকেই উচ্চকণ্ঠে বলছে নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু নির্বাচন হলে বোঝা যাবে কে কতটা ভোট পায়। এ কারণেই আমরা ভোটের জন্য উন্মুখ। আমরা নির্বাচন চাই, আমরা জনগণের কাছে যেতে চাই। জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা ক্ষমতায় থাকব, আর যদি না করে তবে বিরোধী দলে থাকব। তাহলে আগে থেকেই এত গলাবাজির কী প্রয়োজন?

তিনি আরও বলেন, এই নির্বাচন আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশটি উদার গণতন্ত্রের পথে থাকবে, নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে। আমাদের অবশ্যই উদার গণতন্ত্র, মানুষের কল্যাণ ও গণতান্ত্রিক পথ বেছে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, দলের চেয়ারম্যান ঘোষিত আট দফা কর্মসূচি জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের সঙ্গে নিয়ে নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে পারব।