tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (Islamic Revolutionary Guard Corps)। তাদের দাবি, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

রোববার (০১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। আইআরজিসি জানায়, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। বার্তা সংস্থা তাসনিম আইআরজিসির জনসংযোগ শাখার বরাতে জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর আওতায় এ হামলা চালানো হয়েছে।

তবে রণতরীটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

এদিকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে চার দেশে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যুক্তরাজ্য।  আল জাজিরা জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে লন্ডন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির অবনতির কারণে এসব দেশে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে। সেখানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান ও নিজেদের উপস্থিতি নিবন্ধনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে আইআরজিসি ঘোষণা করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইআরজিসি জানিয়েছে, তারা ধাপে ধাপে আরও কঠোর পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে ‘পরপর আঘাত’।