tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব

ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর প্রকাশ করেছে গালফ নিউজ ও খালিজ টাইমস।

এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এ কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং সেখানে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি সীমান্তঘেঁষা আরব সাগরে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প শনাক্ত হয়, যা সৌদি আরব ও ইউএই—উভয় দেশেই রেকর্ড করা হয়েছিল। সে সময় ভূতাত্ত্বিকরা আরবীয় প্লেটের নড়াচড়া এবং ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন।

প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প হওয়ায় মাঝেমধ্যে তার প্রভাব ইউএইতেও অনুভূত হয়। গত ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। এ ছাড়া গত ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যদিও সেটির কোনো প্রভাব ইউএইতে পড়েনি। তারও আগে, ২২ নভেম্বর ইরাকে ৩০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প সংঘটিত হলেও আমিরাতে তা অনুভূত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পে সৌদি আরব কিংবা ইউএই—কোনো দেশেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।