পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞদের মতে, গভীর ভূমিকম্প সাধারণত বিস্তৃত এলাকায় অনুভূত হয়, যার ফলে একাধিক শহরে কম্পন ছড়িয়ে পড়ে।
ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার পেশওয়ার, চিত্রাল, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার ও চারসাদ্দাসহ বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।



