tanaka

ভিসা দালালদের ফাঁদে না পড়ার আহ্বান ভারতের

ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়,...
প্রচ্ছদজাতীয়ভিসা দালালদের ফাঁদে না পড়ার আহ্বান ভারতের

ভিসা দালালদের ফাঁদে না পড়ার আহ্বান ভারতের

ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়, দালালচক্র বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত ভিসা প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের বিভ্রান্ত করছে।

হাইকমিশন জানিয়েছে, এসব প্রলোভন ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীরা আর্থিক ক্ষতির পাশাপাশি ভিসা আবেদন ও মূল্যবান সময় হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।