tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদশিক্ষাঙ্গনভিপি পদে সাদিক, জিএস পদে ফরহাদের মনোনয়ন পত্র সংগ্রহ

ভিপি পদে সাদিক, জিএস পদে ফরহাদের মনোনয়ন পত্র সংগ্রহ

শিবিরের ডাকসু প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের প্যানেলে ৪ জন নারী শিক্ষার্থী, ১ জন চাকমা সম্প্রদায়ের, ১ জন জুলাই আহত ও ১ জন দৃষ্টি প্রতিবন্ধী আছেন বলে জানানো হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

এসময় নুরুল ইসলাম জানান, আমরা আশা করি যে নির্ধারি তারিখ ঘোষণা করা হয়েছে, তার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এসময় সাদিক বলেন, জুলাই বিপ্লবের অন্যতম একটি আকাঙ্খা হল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আগামীদিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। এখানে যারাই নির্বাচিত হবে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। 

এসময় তাদের প্যানেলের অধিকাংশ নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।