tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ৩২ নম্বরে

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ৩২ নম্বরে

বায়ুদূষণের তালিকায় ভারতের দিল্লি রয়েছে শীর্ষস্থানে, এরপর পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৩২ নম্বরে।

রোববার (৫ জুলাই) সকাল ৮টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ১৯৯ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। লাহোরের দূষণ স্কোর ১৬৯ এর অর্থ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।৩২ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর ৬৫ এর অর্থ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।