tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়: ফখরুল

বাংলাদেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। বিএনপি প্রস্তুত, স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির।’বিএনপি কী দিচ্ছে, এমন প্রশ্ন উত্থাপন করে ফখরুল নিজেই সেটির জবাবে লেখেন

 জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন।

 সংবিধান সংস্কার–ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।

 শুধু সুষ্ঠু নির্বাচন –প্রকৃত ফলাফল।

 ক্ষমতা জনগণের হাতে ।

 দুই মেয়াদই যথেষ্ট–আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।

 এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন–শুধু ভোট নয়, মতামতের অধিকার।

 কাগুজে ব্যালটই সমাধান–নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।