tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা পানিবণ্টন চুক্তি নবায়ন না করার দাবি জানিয়েছেন ভারতের রাজ্যসভার সদস্য সঞ্জয় কুমার ঝা।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে বিহারের পানিসংকট ও ভবিষ্যৎ পানিনিরাপত্তার বিষয় তুলে ধরে চুক্তি নবায়নের বিরোধিতা করেন তিনি।

রাজ্যসভায় এক বিশেষ আলোচনায় সঞ্জয় কুমার ঝা বলেন, প্রায় তিন দশক আগে স্বাক্ষরিত এই চুক্তির কারণে বিহারের কৃষি, সেচব্যবস্থা ও সুপেয় পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি দাবি করেন, শুষ্ক মৌসুমে বিহার যখন পানির সংকটে পড়ে, তখন গঙ্গার পানি বাংলাদেশে প্রবাহিত করা হয়।

ভারতীয় এই এমপি আরও বলেন, কলকাতা বন্দরের নাব্যতা ধরে রাখতে ফারাক্কা ব্যারাজ নির্মাণ করা হলেও এর প্রভাবে বিহারের ভূগর্ভস্থ পানির স্তর কমে গেছে।

তিনি বলেন, বিহার সরকারের পূর্বাভাস অনুযায়ী ২০৫০ সালের মধ্যে রাজ্যটির অতিরিক্ত প্রায় ২ হাজার কিউসেক পানির প্রয়োজন হবে। তাই দীর্ঘমেয়াদি পানিনিরাপত্তা ও মানুষের জীবিকার বিষয় বিবেচনায় নিয়ে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন।

১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগাভাগির ব্যবস্থা রয়েছে।