tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশি হাইকমিশনারকে তলব করে ভারত যা বললো

বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে ভারত যা বললো

বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে আজ তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা তাকে জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিশেষভাবে কিছু ‘চরমপন্থী উগ্র তৎপরতা’র বিষয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এসব গোষ্ঠী ঢাকায় ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তা বিঘ্ন ঘটানোর পরিকল্পনার কথা প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘চরমপন্থী গোষ্ঠীগুলো’ যে মিথ্যা তথ্য প্রচার করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু ঘটনাকে কেন্দ্র করে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়।

এছাড়া বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনও পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রমাণ শেয়ার করা হয়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ভিত্তি মুক্তিযুদ্ধকালীন সহযোগিতা। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ভারত সবসময় বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে স্বাধীন, ন্যায্য, সর্বজনীন ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

শেষে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার যেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও অন্যান্য কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে—এটি তাদের কূটনৈতিক দায়বদ্ধতার অংশ।