tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সিদ্ধান্ত

বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সিদ্ধান্ত

বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে এসব প্রতিষ্ঠান চালু করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।

আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষভাবে বন্ধ পাটকল ও চিনি কলগুলো চালুর কথা বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানে পুরোনো শ্রমিকদের বহাল রেখে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে এ লক্ষ্যে একটি কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।