tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদআন্তর্জাতিকফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টায় ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।

এর আগে রোববার (২৩ নভেম্বর) পূর্বাঞ্চলীয় উত্তর মালুকুর হালমাহেরা অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তাতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ঘটে, কারণ এখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।