tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশবাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, পুলিশের অভিযান চলছে

বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, পুলিশের অভিযান চলছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. জহিরুল ইসলাম জয় (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জয় চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত জামাল সরকারের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, জামাল সরকারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে নান্নু গংয়ের বিরোধ চলছিল। বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুল সংলগ্ন এলাকায় জয়ের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে।

জয়কে গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু জানান, রাত ৯টার দিকে হাসপাতালে আনার সময় তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রায় এক বছর আগে একই গ্রুপের সন্ত্রাসীরা জয়ের বাবা জামাল সরকারেরও নির্মমভাবে হত্যা করেছিল। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।