tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত: নায়েবে আমির

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত: নায়েবে আমির

ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। তবে এর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে হবে। যেমন—জুলাই সনদ বাস্তবায়ন। এ নিয়ে আমরা একমত হলেও, বাস্তবায়ন না হলে সেটির কোনো মূল্য থাকবে না।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে আপত্তির কোনো কারণ নেই। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।’

প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে তাহের বলেন, ‘জাতিসংঘে দেওয়া ওই ভাষণ ছিল প্রশংসনীয়। যদি বক্তৃতা প্রতিযোগিতা হতো, তিনি নিশ্চিতভাবেই গোল্ডমেডেল পেতেন।’

জামায়াতের এই নেতা আরও উল্লেখ করেন, ‘প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলের প্রধান স্টেকহোল্ডারদের সফরসঙ্গী করেছেন। এই ব্যতিক্রমী উদ্যোগকে আমি স্বাগত জানাই।’

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রসঙ্গে তাহের বলেন, ‘আমরা দুই কক্ষেই পিআর চাই। ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছে। যদিও কারও অবস্থান শুধু উচ্চ কক্ষ নিয়ে, আবার কেউ উভয় কক্ষ নিয়েও মত দিয়েছে। তবু সংখ্যাগরিষ্ঠের দাবি পিআর।’

পিআর ব্যবস্থা কার্যকর না হলে নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে ইফ, বাট নেই। আমরা আমাদের দাবি জানাচ্ছি। আশা করি সরকার তা মানবে, কারণ এটি জনগণের স্বার্থে দরকার। আর আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেব।’

এসময় জামায়াতের কেন্দ্রীয় নেতা নকিবুর রহমান তারেক উপস্থিত ছিলেন।