tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ, বিধিতে আসছে সংশোধন

প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ, বিধিতে আসছে সংশোধন

চলতি সপ্তাহেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পরিসরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এবং ডিসেম্বরের মধ্যেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান গত শনিবার (২৩ আগস্ট) এক সভায় বলেন, “বর্তমানে সাড়ে ১৩ হাজার পদ শূন্য রয়েছে। আগস্টের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।”

তিনি আরও জানান, এই নিয়োগের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট অনেকটাই কমে আসবে। তবে নিয়োগের আগে বিদ্যমান বিধিতে কিছু সংশোধনী আসতে পারে। ডিজি বলেন, “নিয়োগবিধিতে সংশোধনের একটি প্রস্তাব রয়েছে, যা এখন অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”