tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়প্রাইজবন্ডের ১২৪তম ড্র ২ আগস্ট, পুরস্কার সর্বোচ্চ ৬ লাখ টাকা

প্রাইজবন্ডের ১২৪তম ড্র ২ আগস্ট, পুরস্কার সর্বোচ্চ ৬ লাখ টাকা

একশো টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র আগামী রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে এ ড্র অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার থাকবে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকার একটি, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকার দুটি, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকার দুটি এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার দেওয়া হবে।

ড্রয়ের ফলাফল আগামী ৩ আগস্ট দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ করা হবে।