tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টার শোকবার্তাস্থানীয় সরকার নিয়ে গবেষণায় অগ্রদূত তোফায়েল আহমেদকে স্মরণ

প্রধান উপদেষ্টার শোকবার্তাস্থানীয় সরকার নিয়ে গবেষণায় অগ্রদূত তোফায়েল আহমেদকে স্মরণ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক এবং স্থানীয় সরকারবিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম পথপ্রদর্শক। তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার গঠিত হলে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, “স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে তিনি যেসব গঠনমূলক ও বাস্তবভিত্তিক প্রস্তাবনা দিয়েছেন, তা আজও অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।”