tanaka

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। এমন অভিযোগ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। অথচ ভারতের কয়েকটি সংবাদমাধ্যম বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা ও প্রচার করেছে।

মুখপাত্র আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিশ্বের বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের সংঘটিত গুরুতর সহিংসতার ঘটনা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে।

তিনি উল্লেখ করেন, এসব গোষ্ঠী নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে। এর ফলে বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে। তাদের নৃশংস কর্মকাণ্ডের কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও নেতিবাচক পরিস্থিতির শিকার হচ্ছেন। এই হুমকি আরও ছড়িয়ে পড়ার আগেই তা মোকাবিলায় সব দেশের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৪ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টানা ১৬ বছর জোরপূর্বক দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েক দিনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেশবাসী দেখেছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে এসেছে। পেছন থেকে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

সূত্র: ইউএনবি