tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদটপ নিউজপ্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ কর্নেল অলির

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ কর্নেল অলির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ দিয়েছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ। বুধবার (৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১-দলীয় জোট আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, দেশে সক্রিয় বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। তার দাবি, এসব ব্যক্তির কারণে সরকার ও দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে তিনি সংস্কার কার্যক্রমে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, চারপাশে শত্রু রেখে কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। প্রকাশ্য সমালোচকদের তুলনায় ক্ষমতার কাছাকাছি থাকা কিছু ব্যক্তিই বেশি ক্ষতির কারণ হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

অলি আহমদের অভিযোগ, সরকার ও ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিদেশি গুপ্তচর সক্রিয় রয়েছে। তাদের কারণে প্রধানমন্ত্রী বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন উল্লেখ করে তিনি এসব ব্যক্তিকে দল ও প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দেন।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটছে, অর্থনৈতিক পরিস্থিতিও সন্তোষজনক নয় এবং নতুন বিনিয়োগ আসছে না। এ অবস্থায় সরকারের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন তিনি।

সবশেষে অলি আহমদ বলেন, ১১-দলীয় জোট সরকার বা প্রধানমন্ত্রীর শত্রু নয়, বরং বন্ধু হিসেবেই এসব পরামর্শ দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী এসব বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেবেন এবং ইতিহাসে একজন সফল নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।