tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই ফায়ার কর্মী

প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই ফায়ার কর্মী

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর অসুস্থ হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভর্তি করা হয়।

তাদের সঙ্গে থাকা ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত দুজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার। কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় পানির লাইন সংযোগ দিতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক শকে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।