tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত

ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার সকালে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

ইউজিসি সূত্র জানায়, বিজ্ঞাপিত ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু এবং পরবর্তী পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।