রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে লোকবল নেবে। গত ২০ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা করে নির্ধারণ করা হবে। পাশাপাশি হোটেলের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
পদের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও
পদ: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর
বয়সসীমা: উল্লেখ করা হয়নি
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
যেসব যোগ্যতা প্রয়োজন
প্রার্থীকে হোটেল, হাসপাতাল অথবা বহুতল বাণিজ্যিক ভবনে সহকারী প্রকৌশলী কিংবা রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে Bdjobs-এর নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬।



