tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সব ইউনিটকে যানবাহনের নিরাপত্তা জোরদার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

জরুরি বার্তায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালনের সময় কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি নিরাপদ স্থানে রেখে পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। কোনো অবস্থাতেই যানবাহন অরক্ষিত বা নজরদারিবিহীন অবস্থায় রাখা যাবে না।

এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, ইউনিট কার্যালয় ও অফিস কম্পাউন্ডে রাখা সব যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এ বিষয়ে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে।