tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের ওপর হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

ইরানের ওপর হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সমঝোতার আহ্বান জানালে হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ট্রাম্প।

তিনি বলেন, প্রস্তাবিত সমঝোতার আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে, সম্পূর্ণ ও সর্বাত্মকভাবে উন্মুক্ত করা হবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট হুমকিরও অবসান ঘটানো হবে।

ট্রাম্প আরও বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা এবং ইরানের জন্য একটি সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার স্বার্থে তিনি সম্ভাব্য হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে এ সিদ্ধান্ত দ্রুত একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ওপর নির্ভরশীল।

ট্রাম্প বলেন, ‘ইসরায়েলও এই অঙ্গীকারে আমার সঙ্গে যোগ দিচ্ছে। সবাই মিলে কাজটি সম্পন্ন করুন।’