tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, চুক্তিতে বলা হয়েছে—যদি দুটি দেশের যেকোনো একটির বিরুদ্ধে আগ্রাসন ঘটে, তবে সেটিকে উভয় দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাম্প্রতিক সৌদি সফরের সময় রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,

এর আগে, সৌদি প্রাসাদ আল-ইয়ামামা-তে অনুষ্ঠিত এক বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিনের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতেই এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মূল লক্ষ্য—দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং যেকোনো বাহ্যিক আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।

এই বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য যে, এই চুক্তি এমন এক সময় স্বাক্ষরিত হলো যখন কাশ্মিরের পেহেলগামে চলতি বছরের এপ্রিলে হামলা এবং ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনার কারণে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে নয়াদিল্লি ও রিয়াদের দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে ভারত, সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। মোদি এরই মধ্যে তিনবার সৌদি সফর করেছেন এবং ২০১৬ সালে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কিং আবদুল আজিজ স্যাশ’ লাভ করেন।