tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তান থেকে ফেরার পথে আফগান শরণার্থী বহনকারী ট্রাক দুর্ঘটনা, নিহত ২২

পাকিস্তান থেকে ফেরার পথে আফগান শরণার্থী বহনকারী ট্রাক দুর্ঘটনা, নিহত ২২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থীদের বহনকারী একটি ট্রাক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

শনিবার (৩০ মে) লাঘমান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সড়কটি রাজধানী কাবুলের সঙ্গে নানগারহার প্রদেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। আহতদের নানগারহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাঘমানের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আমিনুল্লাহ শরিফ বলেন, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রাকটিতে পাকিস্তান থেকে ফেরত আসা আফগান নাগরিকরা ছিলেন। তারা সম্প্রতি নিজ দেশে ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

উল্লেখ্য, ২০২৩ সালে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পর পাকিস্তান বিপুলসংখ্যক আফগান নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু করে। একই সময়ে ইরানও আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর হার বৃদ্ধি করেছে।

এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ আফগান নাগরিক নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তাদের অনেকেই পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন অথবা দীর্ঘ সময় সেখানে বসবাস করছিলেন।