tanaka
প্রচ্ছদরাজধানীপরিবারের সঙ্গে মনোমালিন্য, রাতে বাসায় মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

পরিবারের সঙ্গে মনোমালিন্য, রাতে বাসায় মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

রাজধানীর হাজারীবাগের চর ওয়াশপুর এলাকার একটি বাসায় মোহাম্মদ ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করে। মরান হোসেনকে হাসপাতালে নিয়ে আসা তার ভগ্নিপতি রেজাউল ইসলাম জানান, আমার শ্যালক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। সে হাজারীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো। আগে ওই বাসায় বাবা-মাও থাকতেন। বাবা মা পরে গ্রামের বাড়িতে চলে যায়। রাতে পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনমালিন্য হয়। এটা নিয়ে অভিমান করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়।

পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।