tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিপরিবর্তন হচ্ছে জামায়াতের লোগো

পরিবর্তন হচ্ছে জামায়াতের লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে কয়েকটি নকশা তৈরি করা হয়েছে, সেখান থেকেই চূড়ান্ত করা হবে নতুন লোগো।

রোববার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের আলাদা বৈঠকে নতুন লোগোর নকশা দেখা যায়।

প্রস্তাবিত লোগোতে সবুজ পতাকার মধ্যে একটি বই ও উদীয়মান সূর্যের ওপর দাঁড়িপাল্লার দণ্ড আকারে একটি কলম যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতেই পারে। আমাদের লোগো নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। বৈঠকে যে লোগোটি দেখা গেছে, সেটি প্রস্তাবিত। বিষয়টি শিগগিরই চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

এর আগে জামায়াতের লোগোতে একটি গম্বুজ আকৃতির কাঠামোর ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল। সেই লোগোতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিচে লেখা ছিল ‘আকিমুদ দ্বিন’ (দ্বিন কায়েম কর)।