tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন

নুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরছেন। তার ফ্লাইট সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুরুল হক নুর গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এবং সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এই সময় তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় গুরুতর আহত হন নুরুল হক নুর।