tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিনুরের ওপর হামলায় দোষীদের বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

নুরের ওপর হামলায় দোষীদের বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বর হামলার দোষীদের দ্রুত বিচারের দাবিতে ছাত্র-জনতা বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার বাড্ডায় এই বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করেন, “নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে ২৯ আগস্ট রাতে। সেদিন পুলিশের ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল বলে আমাদের কাছে অভিযোগ ও ফুটেজ আছে। সেই ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি; স্পষ্ট ফুটেজ থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা মামলা শুরু না হওয়া দুঃখজনক।”

তিনি আরও বলেন, “হামলাকারীদের রক্ষা করার জন্য এক অদৃশ্য শক্তি কাজ করছে বলে আমরা মনে করি। সরকারের আশ্বাস ছিল দোষীদের বিচারের আওতায় আনা হবে—তবে বিচার না হওয়ায় মনে হচ্ছে রাষ্ট্র কার্যকরভাবে ক্ষমতা পরিচালনা করতে পারছে না। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের যৌক্তিক দাবি উপেক্ষিত হচ্ছে।”

আবু হানিফ বলেন, “যদি সরকার ন্যায় করার জন্য যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে যমুনা ঘাটে অবস্থান কর্মসূচি দেওয়া হবে—প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও আমরা অবস্থান দিব। আমরা চাই ঘটনার ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিচারের আওতায় আনা হোক।”

বক্তারা উল্লেখ করেছেন, গণঅভ্যুত্থানের পক্ষের ওপর এই ধরনের হামলা এবং আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের রাস্তায় মিছিল—উভয়কেই গভীর ষড়যন্ত্র হিসেবে দেখা উচিত। তাদের বক্তব্য, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদী প্রবণতা সৃষ্টি করেছে এবং ১৪ দল ও জাতীয় পার্টি কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছে। তারা দাবি করেন, নির্বাচনে অংশ নিয়ে যারা সরকারকে সহায়তা করেছে তাদেরও আইনিভাবে প্রশ্ন করা উচিত। একই সঙ্গে তারা ভারত থেকে পরিচালিত কোনো নীল নকশার ব্যপারে সতর্কতা প্রকাশ করেন এবং বলেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ অবস্থা ও ছায়া প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে।