tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনুরুল হক নুরের প্রশ্ন: জি এম কাদের কীভাবে বলেন— আওয়ামী লীগ ছাড়া...

নুরুল হক নুরের প্রশ্ন: জি এম কাদের কীভাবে বলেন— আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।”

রবিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা একসঙ্গে ছিলাম, সবাই মিলে জাতীয় পার্টির বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। কারণ, কিছুদিন আগে জি এম কাদের বলেছেন— আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না। এমন কথা বলার পরও তিনি কীভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারেন, তা আমার বোধগম্য নয়।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। তাদের সহায়তায়ই আওয়ামী লীগ দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল। আগামী নির্বাচনে সুযোগ পেলে জাতীয় পার্টি আবারও আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচন বানচালের চেষ্টা করবে।”

বক্তব্যের শুরুতে নুরুল হক নুর ১৯৭১ সাল থেকে ২০২৪ সালের গণ-আন্দোলনে শহীদ সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “২৪-এর শহীদ পরিবারের অনেক সদস্য এখন আর্থিক সংকটে ভুগছেন, অনেকেই চিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। এর দায় সরকার এড়াতে পারে না। যথাসময়ে চিকিৎসা পেলে তাদের এমন পরিণতি হতো না।”

নুর আরও বলেন, “এই গণ-অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের নয়; সব দলেরই এতে অবদান রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে ফ্যাসিবাদবিরোধী শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষকে।”