tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশের কড়া অবস্থান

নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশের কড়া অবস্থান

শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনের বেশি পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ওই এলাকায় এমন চিত্র দেখা যায়। এদিকে আন্দোলনের মধ্যেও দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রাজধানীতে শিক্ষার্থীরা উত্তরা বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারসহ কয়েকটি স্থানে জড়ো হয়ে সেখান থেকে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন।

কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের কোমরসমান পানি পেরিয়ে কেন্দ্রে যেতে হয়েছে।

এ সময় শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করেছেন—এমন অভিযোগ ওঠে। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ নিয়েও ব্যাপক সমালোচনা শুরু হয়।

এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে ৮ দফা, পরে ৩ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।

মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে এতে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।