tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিনির্বাচন ঘিরে বিক্রি বেড়েছে মোটরসাইকেলের

নির্বাচন ঘিরে বিক্রি বেড়েছে মোটরসাইকেলের

গণপরিবহনের নাজুক অবস্থা ও যানজট এড়িয়ে স্বস্তিতে যাতায়াতের জন্য দেশে দিন দিন বাড়ছে মোটরসাইকেলের জনপ্রিয়তা। তুলনামূলক কম দাম এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ সাশ্রয়ী হওয়ায় দুই চাকার এই বাহনটি এখন অনেকের সঙ্গী হয়ে উঠছে। এছাড়া রাইড-শেয়ারিং সেবা ঘিরে এটি কারও কারও কর্মসংস্থানের উৎসেও পরিণত হয়েছে। মোটরসাইকেল নিয়ে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এমদাদুল হক তুহিনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ।

দিন দিন বড় হচ্ছে মোটরসাইকেলের বাজার। বাড়ছে বিক্রি। এর সঙ্গে নতুন যোগ হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের বিষয়টি। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মোটরসাইকেল বিক্রিতে খরা নামলেও এখন ভোটের হাওয়াকে কেন্দ্র করে ঘুরে দাঁড়িয়েছে এ শিল্প। অনেকেই নতুন মোটরসাইকেল কিনছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।দেশে মোটরসাইকেল বিক্রির তথ্য রাখে এ শিল্পের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিপণন কোম্পানিগুলো। তাদের তথ্যমতে, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত বাইক বিক্রি হয়েছে সোয়া চার লাখের বেশি। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৮১ হাজার বেশি। গত নভেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আড়াই হাজারের বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে। কোম্পানিগুলো বলছে, এই বিক্রি ২০৩০ সাল নাগাদ বছরে ৬ লাখে উন্নীত হতে পারে।