tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: প্রেস সচিব

নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, নির্বাচনে একটি সম্পূর্ণ ও কার্যকর লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে। তিনি বলেন, “আমরা মনে করি, এখনো নির্বাচনের জন্য যথেষ্ট ভালো পরিবেশ বিরাজ করছে।”

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, প্রার্থীরা ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং সর্বত্রই নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে মন্তব্য করলেও বাস্তবে এমন কোনো দৃশ্যমান প্রমাণ নেই, যাতে বলা যায় নির্বাচনী পরিবেশ অসম। তিনি জোর দিয়ে বলেন, “ছোট দল হোক বা বড় দল—সবার জন্যই একই রকম সুযোগ ও পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”

নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো দলের বা ব্যক্তির প্রতি ঝুঁকে পড়েনি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি একজন জাতীয় নেত্রী ছিলেন। সে কারণেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এটিকে ঘিরে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যা যা করণীয়, সবই করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি। সব দলের জন্য প্ল্যাটফর্ম সমান।”

প্রেস সচিব বলেন, বাংলাদেশ পীর-আওলিয়ার দেশ। পীর-আওলিয়াদের মাধ্যমেই এ দেশে ইসলাম প্রচারিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে মাজারে হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। এ সময় তিনি প্রায় পৌনে তিনশ বছর পুরোনো শিববাড়ী মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, এখানে দুর্গাপূজার আয়োজন সম্পূর্ণভাবে নারীরা করেন—পুরুষদের কোনো সম্পৃক্ততা নেই, যা একটি অনন্য দৃষ্টান্ত।

এর আগে তিনি নগরীর বুড়া পীরের মাজার পরিদর্শন করেন। পাশাপাশি গত বছরের জানুয়ারিতে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজারে বাৎসরিক ওরস শরিফ ও সামা কাওয়ালি চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনার স্থানও পরিদর্শন করেন।