tanaka
প্রচ্ছদজাতীয়নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নিতে চাই। আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বর্তমানে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেব।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন। এর আগে গত ৫ নভেম্বর তিনি সাংবাদিকদের জানান, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান।

তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।