tanaka

এআই আধিপত্যে যুক্তরাষ্ট্র-চীনের তীব্র প্রতিযোগিতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। উভয় দেশই এআইকে অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা ও ভূরাজনীতিতে...
প্রচ্ছদজাতীয়নিরাপত্তার কারণে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার প্রত্যাহার করছে ভারত

নিরাপত্তার কারণে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার প্রত্যাহার করছে ভারত

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

বর্তমানে ঢাকায় ভারতের হাইকমিশন রয়েছে। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে সহকারী হাইকমিশন কার্যক্রম পরিচালনা করছে। এসব মিশনে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরই পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে নেওয়া হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশে অবস্থিত হাইকমিশন ও সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবেই খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারত সরকারের এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: পিটিআই, ইন্ডিয়া টিভি