tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান, আশা সালাহউদ্দিনের

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান, আশা সালাহউদ্দিনের

নভেম্বরেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।”

তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাহউদ্দিন জানান, “খুব শিগগিরই তারিখ জানা যাবে। আশা করছি, নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।”

জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “তিনি নির্বাচনে অংশ নেবেন—এটি তিনি আগেই স্পষ্ট করে বলেছেন। আসন পরে সিদ্ধান্ত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন।”

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান।

এসময় সাংবাদিকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন প্রসঙ্গেও জানতে চান। জবাবে সালাহউদ্দিন বলেন, “আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচন করবেন কি না। আমরা চাই, তিনি নির্বাচনে অংশ নিন।”