tanaka
প্রচ্ছদজাতীয়নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। এ জন্য পৃথক কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

বুধবার (১ অক্টোবর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

সচিব আবদুল খালেক বলেন, এমপিওভুক্ত শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনতে আলাদাভাবে কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন নেই। ইতোমধ্যে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটির ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য যে গেজেট প্রকাশ করা হয়েছে, এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রেও সেটিই প্রযোজ্য হবে। ফলে নতুন পে-স্কেল বাস্তবায়নে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা কোনো সরকারি প্রজ্ঞাপনের প্রয়োজন হবে না।