tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সিরাজগঞ্জে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সিরাজগঞ্জে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, দেশের আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়েছে, দুই-তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক-দুইটি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।