tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশ‘দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্তির একমাত্র উপায় ধানের শীষে ভোট’

‘দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্তির একমাত্র উপায় ধানের শীষে ভোট’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, দেশকে বর্তমান অস্থিতিশীলতা থেকে মুক্ত করার একমাত্র উপায় হলো ধানের শীষে ভোট দেওয়া। এই ভোটের মাধ্যমে বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারেক রহমান নেতৃত্বে থাকবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গত ১৭ বছরে কোনো নেতা দলত্যাগ করেননি বলেও দাবি করেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

রিতা বলেন, ধানের শীষের সরকার ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন বাড়বে, কৃষক ন্যায্যতা পাবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের সর্বস্তরের মানুষের স্বার্থে বাস্তবায়িত হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। দীর্ঘদিনের কর্মীদের ত্যাগ ভুলে যাওয়া যাবে না। দুঃশাসনের স্মৃতি মনে রেখে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। যারা সত্যিকার অর্থে দলকে ভালোবাসেন, তাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। রিতা বলেন, বিএনপির শক্তি ও জনপ্রিয়তাই প্রতিপক্ষকে আতঙ্কিত করছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফ হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।