২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার এই দাপুটে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। ম্যাচ শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দলের জয় উদযাপন করে তিনি লিখেছেন, “বিশুদ্ধ আবেগ। বিশুদ্ধ আবেগ। সেমিফাইনালিস্ট!”
পূর্ণিমার এই সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার সমর্থকরাও তার পোস্টে শুভেচ্ছা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। মেসিদের সেমিফাইনালে ওঠায় বিশ্বজুড়েই নীল-সাদা সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।



