tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশদুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

সিলেট ও বগুড়ায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টা থেকে সকাল ৭টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে।

সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

শুক্রবার সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন যাত্রী।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত তিন বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে মরদেহগুলো শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় বাসচাপায় সাত দিনমজুর নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আমিরুল ইসলাম ও নূর আলম, বগুড়া সদরের ফাঁপোড় এলাকার বেলাল হোসেন এবং জয়পুরহাটের তাজমুল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কাজের সন্ধানে অপেক্ষমাণ দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আহত অন্তত ১৫ জনকে স্থানীয়দের সহযোগিতায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।