tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদরাজধানীদারুসসালামে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ কর্মী গ্রেপ্তার

দারুসসালামে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ কর্মী গ্রেপ্তার

রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আল আমিন (৩২), মো. সোহাগ মাঝি (৩৮), মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আবদুল আলীম (২২)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঝটিকা মিছিল আয়োজনের ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।